1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন ১৪ জানুয়ারি

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০.১১ পিএম
  • ৪৫৭ Time View

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও আবেদনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী বছরের ১৪ জানুয়ারি এই আবেদন শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এর আগে কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

জানা যায়, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের শেয়ারের কাট অফ প্রাইস (প্রান্তসীমা মূল্য) ৩৫ টাকা নির্ধারণ করেছেন যোগ্য বিনিয়োগকারীরা (ইআই)। তবে কাট অফ প্রাইসের তুলনায় ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকায় সাধারণ বিনিয়োগকারী ও অনাবাসি বাংলাদেশীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। গত ২০-২৩ নভেম্বর কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১০ অক্টোবর কমিশনের ৮৮৫তম সভায় বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

কমিশন সভায় বেস্ট হোল্ডিংস লিমিটেডের (লা মেরিডিয়ান, বেস্ট হোটেলস লিমিটেড, ধামসুর অর্থনৈতিক অঞ্চল ও অন্যান্য প্রকল্প) আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫০ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে উত্তোলনের প্রস্তাব অনুমোদন করা হয়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি ভবন ও অন্যান্য পূর্তকাজ, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২৩ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৪ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ৩২ টাকা ২৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ৯৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শান্তা ইকুইটি লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্ত দিয়েছে বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com