1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেলেন ওয়ালটনের ৩ উদ্যোক্তা পরিচালক, ওয়ালটন প্লাজা

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ৪৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ কর বছরে সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রæপের ৩ জন উদ্যোক্তা-পরিচালক। তারা হলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এছাড়াও ওয়ালটন প্লাজা সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে অতিথিরা ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা ওয়ালটন গ্রæপের উদ্যোক্তা-পরিচালক ও ওয়ালটন প্লাজার প্রতিনিধিদের হাতে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড তুলে দেন। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর চেয়ারম্যান এস এম শামছুল আলমের পক্ষে ওয়ালটনের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এসএম সোয়েব হোসেন নোবেল, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলমের পক্ষে রিমার্ক এইচবি লিমিটেডের পরিচালক আবুল বাশার হাওলাদার এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেছেন।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতাদের নাম ঘোষণা বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে। ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শাখায় ১১টিসহ মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেরা করদাতার নাম প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আজ এসব করদাতাদের প্রত্যেককে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।

ওয়ালটন প্লাজার পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেছেন।

ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা হয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে সেরা করদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর। ট্যাক্স কার্ডধারী সেরা করদাতারা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com