1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় নায়ক শাকিবকে দেখতে ঢল নেমেছে উৎসুক জনতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫.১৭ পিএম
  • ৩৬৮ Time View

নিজস্ব প্রতিনিধি: ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে বর্তমানে পাবনায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে শুটিংয়ে অংশ নেওয়া এই সুপারস্টার তারকাকে একপলক চোখের দেখা দেখতে ঢল নেমেছে উৎসুক জনতার।

শাকিব খানের ফেসবুক পেজে পাবনায় ওই ছবির শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। ওই ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন।’

এর আগে, ঢাকার শুটিং পর্ব শেষে গত ১৮ ডিসেম্বর পাবনায় শুটিং শুরু করেন শাকিব খান। সেখানে চলছে সিনেমার দ্বিতীয় লটের কাজ। শাকিবের আগমনী খবরে তার শুটিংস্পটে ভিড় জমাচ্ছেন হাজারো জনতা। নায়ককে কাছ থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা।

জানা গেছে, পাবনায় প্রায় ৯ দিন চলবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর শাকিব উড়াল দেবেন আমেরিকায়। সেখানে হবে এই ছবির বাকি অংশের কাজ। সেখান থেকে ভারতে আসার কথা রয়েছে পুরো ইউনিটের। সেখানেও ধারণ করা হবে কিছু দৃশ্য।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। রাজকুমার ছবিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com