1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিমকে শোকজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১.৩১ এএম
  • ১২৬৬ Time View

স্টাফ রিপোটারঃ দিনাজপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ইকবালুর রহিমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আগামী ২৩ ডিসেম্বর শনিবার তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

দিনাজপুর-৩-এর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সাদেকীন হাবিব বাপ্পী বুধবার এই চিঠি প্রদান করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর বিকেলে দিনাজপুর গোড় এ শহীদ ঈদগাহ মাঠে একটি নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় সমর্থকরা প্রার্থীর ছবি ও দলীয় প্রতীকসহ টি-শার্ট পরে শোভাযাত্রা করেন। যেটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১০(ঙ)-এর লঙ্ঘন।

চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টারে দলীয় প্রধানের সঙ্গে প্রার্থীর ছবি ব্যবহার করা হয়েছে। যেটি কোনো অনুষ্ঠানে তোলা মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এই বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(৫)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে কথা হলে প্রার্থী ইকবালুর রহিম বলেন, ‘একটি চিঠি পেয়েছি। একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি এর জবাব দাখিল করব।’

ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ। এবার তিনি চতুর্থবারের মতো এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর আগে তিনি এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com