1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

নির্বাচনে কারাগারে বসেই ৩ আসনে লড়বেন ইমরান খান

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৯২ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খান আসন্ন নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার আল জাফর।

আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট এক রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড এবং তার রাজনীতির ওপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসলামাবাদের সেশন জজ আদালত। আদালত রায় ঘোষণার পর লাহোরের ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেপ্তার করে প্রথমে অ্যাটক এবং পরে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে।

সেই আগস্ট মাসেই অবশ্য সেশন জজ আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। তবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি মামলার কার্যক্রম সচল থাকায় এখনও কারাগারেই আছেন তিনি।

তবে আইএইচসি তোশাখানা মামলায় স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই ইমরানের। আগামী ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে।

বুধবার আদিয়ালায় ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, ‘(নির্বাচনে) ইমরান খান সাহেব দেশবাসীকে জানাতে চান যে আগামী নির্বাচনে তিনি ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে যে পিটিশন জমা দিয়েছিলেন ইমরান খান, শিগগিরই তার রায় হাইকোর্ট ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন আলী জাফর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আমরা আশা করছি আদালত শিগগিরই রায় জানাবেন।’

জাফর আরও জানান, দলের কঠিন সময়ে যেসব নেতাকর্মী মাঠে থাকার কারণে কারাবরণ করেছেন, নির্বাচনের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই হাইকমান্ড।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর খান ইমরান খানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বুধবার দলের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইমরান খান সাহেব ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি দলের সব প্রার্থীদের মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com