1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ট্রাম্পকে নির্বাচনের অযোগ্য ঘোষণা

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১১.৫২ এএম
  • ২৬০ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত। বলা হয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে তিনি প্রার্থী হতে পারবেন না এবং কলোরাডোর প্রাথমিক ব্যালটেও তিনি অংশ নিতে পারবেন না।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় আদালত এই রায় দিয়েছেন। তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

কলোরাডোর শীর্ষ আদালতের একটি বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। ফলে এই প্রথম মার্কিন কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে হোয়াইট হাউজে প্রবেশের অযোগ্য করা হলো। মূলত যুক্তরাষ্ট্রের সংবিধানের বলা আছে, যারা বিদ্রোহ বা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকবে তারা এই ধরনের দায়িত্বে যেতে পারবে না। এই ধারাই ট্রাম্পের ওপর প্রয়োগ করা হলো।

আদালতের এই রায় ৫ মার্চ কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এই রায় আগামী ৫ নভেম্বরের মার্কিন সাধারণ নির্বাচনে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা করেছিল ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলায় সমর্থকদের উসকানি দেওয়ায় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে আদালতে মামলা করেছিল কলোরাডো ভোটারদের একটি সংগঠন। তাদের সহায়তা করেছে ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com