1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

কেন্দ্র পরিদর্শনে অংশ নেয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসি প্রত্যাহার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৫.০২ পিএম
  • ৪০৬ Time View

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থক ও দলীয় নেতাকর্মীর সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শনে অংশগ্রহণ করায় এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারকে (পি এন সরকার) প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি এ থানায় যোগদানের প্রায় সোয়া ২ মাস পর রোববার সকালে তাকে এই প্রত্যাহারের নির্দেশ দেয়া হয় এবং ওইদিন তাকে নাটোরে বদলীর আদেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই তিনি কর্মস্থল ত্যাগ করেছেন। এটি নিয়মিত বদলী বলে দাবি করেছে পুলিশ প্রশাসন। গত ৫ অক্টোবর ওই থানায় তিনি ওসি হিসেবে যোগদান করেন।

এ যোগদানের পর তার কর্মকান্ড নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছিল এলাকায়। গত ২ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ-৫ আসনের আওতাধীন এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে অংশগ্রহণ করেন ওসি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আব্দুল মমিন মন্ডলের সমর্থক ও নেতাকর্মীরা। এ পরিদর্শনের ছবি ওইদিন বিকেলে এনায়েতপুর থানা সিরাজগঞ্জ ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় এবং ফেসবুক আইডি থেকে পোস্টটি ডিলেট করা হয়। এ ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অবশেষে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল তাকে নিয়মিত বদলী হিসেবে প্রত্যাহার করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com