1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজ ছাত্রী

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ৪৫৯ Time View

নিজস্ব প্রতিনিধি: ভোলায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী (১৭)। এ ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক রাজিব (১৮)।

সোমবার (১৮ ডিসেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ঢ়াড়ীর বাড়িতে অনশন করছেন ওই কিশোরী। প্রেমিক রাজিব সোলেমান ঢ়াড়ীর ছেলে।

কলেজ ছাত্রী জানান, তারা একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাজিবের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাজিব তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছে। কিন্তু রবিবার বিয়ে করতে অস্বীকৃতি জানালে সেদিন দুপুর থেকে রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি।

ভুক্তভোগী হুমকি দিয়ে বলেন, রাজিব আমার সব কিছু শেষ করে দিয়েছে। সে বিয়ে না করলে আমি বিষপান করে এখানেই আত্মহত্যা করবো। এজন্য বিষের বোতল সঙ্গে নিয়ে রেখেছি। তবে পলাতক রাজিবের মোবাইলে কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজিবের মা তাসলিমা বেগম দাবি করেন, এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা। ভুক্তভোগী মেয়ে বলার পর তারা বিষয়টি জানতে পেরেছেন। ছেলে ও পরিবারের সবার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে বলেও রাজিবের মা আশ্বাস দেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com