1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC

পাবনায় বিদেশী পিস্তল ও ইয়াবা সহ ২ জন গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার আতাইকুলা ইউপি’র মৌগ্রাম এলাকার অভিযান চালিয়ে ইজিবর সরদারের ছেলে আবুল কালাম (৪৯) কে একটি বিদেশী সচল পিস্তল এবং এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

রবিবার পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) সুলতান আলী শেখ সঙ্গীয় কং/৯৪৩ এনামুল হক এর সহায়তায় আসামীদের গ্রেফতার করা হয়।

আটককৃত আবুল কালাম পাবনা সদর থানাধীন শালগাড়ীয়াস্থ একরাম কমিশনার হত্যা মামলার আসামী এবং বিজ্ঞ আদালত হত্যা মামলায় তাকে ৬ (ছয়) বছরের সাজা প্রদান করে।

এছাড়া পাবনা ডিবি পুলিশের অপর এক অভিযানে এসআই (নিরস্ত্র) বেনু রায় এএসআই (নিরস্ত্র) রুহুল আমিন বিপিএম, সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়া এলাকায় অভিযান চালিয়ে আঃ ছাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী সামিল হোসেন (২৩) কে ১০০শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটককৃত সামিলের বিরুদ্ধে আতাইকুলা থানায় পৃথক পৃথক অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com