1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ডুবে গেল বিমানবন্দর, রাস্তায় ঘুরছে কুমির!

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১.১৯ এএম
  • ২৫৩ Time View

রেকর্ড বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। রাজধানী ব্রিসবেন থেকে উত্তরের কয়েকটি শহর ঘূর্ণিঝড় পরবর্তী টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে। বন্যার পানিতে প্রদেশটির একটি বিমানবন্দর প্লাবিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বানের পানিতে প্লাবিত শহরের রাস্তায় কুমির ঘুরে বেড়াতে দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ পানিতে আটকা পড়ে আছেন।

প্রতিবেদনে বলা হয়, ক্রিসমাসের আগেই তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ৪৬ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার সম্মুখীন হয়েছে উপকূলীয় ছোট শহরগুলো।

কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো পানিতে ডুবে গেছে, শহরের মাঝখানে রাস্তায় একটি কুমির দেখা গেছে এবং লোকজন নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

তবে এখন পর্যন্ত কোনো মৃত্যু বা কারো নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি। গত শনিবার (১৬ ডিসেম্বর) কেয়ার্নসে বজ্রপাতের পর ১০ বছর বয়সী এক মেয়ে আহত হয় এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী (প্রিমিয়ার) স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, আমি যতটা মনে করতে পারি প্রাকৃতিক এই বিপর্যয়টি (অতীতের তুলনায়) সবচেয়ে খারাপ।

তিনি বলেন, আমি কেয়ার্নস শহরের স্থানীয়দের সঙ্গে কথা বলছি এবং তারা বলছেন, তারা এর আগে এরকম বন্যা কখনও দেখেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com