শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন প্রধান উপদেষ্টার তারেক রহমানকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কার গণভোটের চূড়ান্ত ফল গেজেট প্রকাশ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়: তারেক রহমান ও জোট নেতাদের বিআরজেএ-এর অভিনন্দন স্ট্যান্ডার্ড ব্যাংকে মাসব্যাপী স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ক্যাম্পেইন নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা মক্কায় প্রবাসীদের পাশে মানবিক সহায়তায় মারুফ ও মাহমুদ — কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ প্রবাসীরা ‎ গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের বেসরকারি বিজয় কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন

ফখরুলের জামিন শুনানি পরের বছর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের উপর শুনানি আগামী ৩ জানুয়ারি।

বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই দিন ধার্য করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুদিন খোকন।

এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন এই আদালত। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। পরে ১৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যান এবং দ্রুত শুনানির জন্য তারিখ চাইলে ১৭ ডিসেম্বর সময় দেন আদালত। এবার তা পিছিয়ে ৩ জানুয়ারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS