1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯.১০ পিএম
  • ১১২ Time View

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (জিটিইসি)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক ‘ফ্যাব্রিক লাইব্রেরি’। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজের ‘জিটিইসি ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের টেক্সটাইল খাতের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, ম্যাটেরিয়াল সোর্সিং, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পখাতের উপযোগী কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করতেই এই ফ্যাব্রিক লাইব্রেরি স্থাপন ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকারিয়া আলম জিকু, যিনি পূর্বে নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং এবং কেনপার্কের ফ্যাব্রিক টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. সাফায়েত ইসলাম এবং সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের আরঅ্যান্ডডি বিভাগের এক্সিকিউটিভ অফিসার ও অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট আহসানুজ্জামান রনি।

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী মো. ইসমাইল হাসান ও প্রাপ্তি সাহার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, নতুন চালু হওয়া এ ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ও শিল্পখাতের সঙ্গে শক্তিশালী মেলবন্ধন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com