1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

শীতে খুশকি সমস্যায় ঘরোয়া সমাধান

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৭ এএম
  • ৩০৪ Time View

শীতকাল মানেই শুষ্ক ত্বকের সমস্যা। বাতাসে আর্দ্রতার অভাবে এই ঋতুতে শুধু হাত-পায়ের ত্বকই নয়, মাথার স্ক্যাল্পও (ত্বক) শুষ্ক হয়ে যায়। অতিরিক্ত শুষ্ক স্ক্যাল্পে ফাঙ্গাস দ্রুত বংশ বিস্তার করার ফলেই খুশকির সমস্যায় নাজেহাল হতে হয়। যার ফলে চুলকানি, চুল পড়া আরও বেড়ে যায়।

শুষ্ক মাথার ত্বকের সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয়। আমাদের ঘরেই এমন অনেক জিনিস রয়েছে, যেগুলো স্ক্যাল্পের শুষ্কভাব কমায় নিমেষেই।

ভারতীয় লাইফস্টাইল বিষয়ক সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদনে ঘরোয়া উপায়েই এ সমস্যার সমাধানের উপায় বলা হয়েছে-

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ। যে কারণে শুষ্ক স্ক্যাল্পের চিকিৎসায় অত্যন্ত কার্যকর এই তেল। নারকেল তেল বা জোজোবা বা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। খানিকক্ষণ ম্যাসাজ করুন। তারপর আরও ১০ মিনিট অপেক্ষা করে তেলের মিশ্রণটি লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

ক্যাস্টর অয়েল
এই তেল স্ক্যাল্পের শুষ্কভাব এবং চুলকানি দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল ভালো ভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

অ্যালোভেরা
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। এর পাশাপাশি স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে এই প্রাকৃতিক উপাদান। শ্যাম্পু করার আগে মাথার ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

আপেল সাইডার ভিনেগার
পানির সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন ভালো ভাবে। মাথার ত্বকে এই মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন।

নারকেল তেল
খুশকি এবং শুষ্ক স্ক্যাল্পের ক্ষেত্রে নারকেল তেল খুবই সহায়ক। চুলে ও স্ক্যাল্পে তেল ভালো ভাবে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

কলা, মধু এবং অ্যাভোকাডো মাস্ক
সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করা চুল ও স্ক্যাল্পের জন্য খুবই উপকারী। হেয়ার মাস্ক স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কভাব কমায়। পাকা কলা এবং অ্যাভোকাডো মিহি করে পেস্ট করে নিন। এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল, অলিভ অয়েল, মধু এবং টক দই
দুচামচ নারকেল তেলের সঙ্গে দুচামচ অলিভ অয়েল, দুচামচ মধু ও দুচামচ টক দই ভালো করে মিশিয়ে নিন। স্ক্যাল্পে ১০ মিনিট ম্যাসাজ করুন এই মিশ্রণ দিয়ে। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com