1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের তারিখ পরিবর্তন

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের পদত্যাগ, ঘোষিত তফসিল বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন ও দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, গুম খুন হামলা মামলা গ্রেফতার বন্ধ, গ্রেফতারকৃত সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত ৯ ডিসেম্বরের সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর কর্মসূচী অনিবার্য কারনবশতঃ ৯ ডিসেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

আজ ৭ ডিসেম্বর সকালে ৫ দলীয় জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটি র এক সভা ১৪ পুরানা পল্টনস্থ জোটের কেন্দ্রীয় সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি(মার্কসবাদী)র সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (মাওবাদী)র সভাপতি কমরেড গিয়াস উদ্দিন ভূঁইয়া, এছাড়াও ৫ দলীয় বাম জোটের সাথে  যুগপৎ আন্দোলনের শরীক দল বাংলাদেশ সচেতন নাগরিক পার্টির সভাপতি কমরেড হেলাল উদ্দিন।

নেতৃবৃন্দ যথাসময়ে জোটের সকল নেতাকর্মী ও ঢাকা বাসীকে উক্ত সমাবেশে যোগ দেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com