1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় প্রতিবন্ধি দিবস পালিত

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ৪১৪ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনায় “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ স্লোগানকে সামনে রেখে  র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে ৩২তম আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধি দিবস।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা ও জেলা প্রতিবন্ধি সাহায্য কেন্দ্র এর আয়োজনে র‌্যালী শেষে জেলা শিল্পকলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীরের সঞ্চালনায় এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, এনএসআই এডি কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, জেলা প্রতিবন্ধি সাহায্য কেন্দ্র কর্মকর্তা ফারজানা তাজ, সমাজসেবা সংগঠনের সদস্য নিহার আফরোজ জলি , সমাজসেবা কর্মকর্তা হাফিজ আহমেদ, প্রতিবন্ধি সানোয়ার হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। এদের সঠিক ব্যবহার করলে এরা সম্পদে পরিণত হবে। দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com