1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১.১৩ পিএম
  • ৩৩০ Time View

ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি.ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেলেন। এ সময় তিনি আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দেবেন।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ভারত সফর শেষে আগামী ১ ডিসেম্বর দেশে ফিরবেন প্রধান বিচারপতি।

ভারত সফরে তার সঙ্গী হয়েছেন প্রধান বিচারপতির স্ত্রীসহ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. মশিয়ার রহমান এবং মাননীয় প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন বোরহান উদ্দিন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com