1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১১.০১ পিএম
  • ৩৯৪ Time View

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আলিম (৪২) নামে এক বাবা নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার (২২ নভেম্বর) গুরুত্বর আহত বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষটি নিশ্চিত করেছেন।

নিহত বাবা আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।

(ওসি) ওয়াসিম আল বারী জানান, নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। এর জেরে  সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার  বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে উপুর্যুপরি আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স¦ামী আব্দুল আলিমকে বাঁচাতে আসলে তাকেও কুঁড়াল দিয়ে আঘাত করে রেজভি। এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা। পরে তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকরা দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা আব্দুল আলিম আজ বুধবার সকালে মারা যান। আর তার স্ত্রী তাছলিমা বেগম গুরুত্বর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও জানান, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com