1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

১৩ ফুট উঁচু গাঁজার গাছসহ বাড়ির মালিক গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ৪০০ Time View

নিজস্ব প্রতিনিধি: নাটোরের লালপুরে ১৩ ফুট উঁচু গাঁজার গাছসহ মো. জয়নাল আবেদীন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে লালপুর উপজেলার বেলগাছি এলাকা থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২২ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় উপজেলার বেলগাছি এলাকার মো. জয়নাল আবেদীন’র (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে একটি ১৩ ফুট গাঁজার গাছ জব্দ করা হয়। পরে বাড়ির মালিক জয়নালকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় লালপুর থানায় গ্রেফতারকৃত ব্যক্তির  বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com