1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্য আটক

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ৪৩৩ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

আটক ছিনতাইকারী নারী সদস্যরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সকলের বাড়ি একই গ্রামে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহণে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন বলে জানায় পুলিশ।

পুলিশের দেয়া তথ্যমতে, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামের এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশনে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী মো. জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। ঘটনাক্রমে ছিনতাইকারী নারী সদস্যরা পরিকল্পিতভাবে ওই ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে সময় ওই যাত্রী বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতায়ের ঘটনা শিকার করেছেন। শুক্রবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com