1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

১২ই ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠানোর নির্দেশ ইসির

  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৫.৫০ পিএম
  • ২৭৩ Time View

আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। এছাড়া কোনও প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে কোনও ভোটকেন্দ্র থাকলে তার তথ্যও জানাতে বলেছে ইসি।

এছাড়া আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করতে প্যানেল প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে রিটার্নিং অফিসারদের।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন থেকে নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তী ১৫ দিন পর্যন্ত কমিশনের অনুমতি ব্যাতিত বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, এসপি ও তাদের অধস্তন কর্মকর্তাকে বদলি করা যাবে না।

আগামী ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com