1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি যুক্তরা‌স্ট্রের নিউইয়র্ক তিরা‌শিয়ান‌ গ্রুপ সা‌র্কেল-‌নিউইয়‌র্ক “৮৩ ‘৮৫ এর বা‌র্ষিক বন‌ভোজনের মিলন মেলা দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা; আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

৪ মাসে এনবিআরের রাজস্ব আদায় ১,০২,৪৪৫ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০.২৪ পিএম
  • ১৬৬৭ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এনবিআর রাজস্ব আদায় করেছে ১ লাখ ২ হাজার ৪৪৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১২ দশমিক ৬৮ শতাংশ বেশি।

এনবিআরের রাজস্ব সংগ্রহের সাময়িক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ২৯৫ কোটি টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৮৪৯ কোটি টাকা কম আয় হয়েছে। পুরো অর্থবছরে মোট ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।

চার মাসে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাত থেকে রাজস্ব এসেছে ৩৮ হাজার ৪৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৪ হাজার ১৯৭ কোটি টাকা। সে হিসাবে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ। আমদানি-রপ্তানি পর্যায়ে এ সময়ে ৩২ হাজার ৭৫৩ কোটি টাকার রাজস্ব আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ হাজার ৯৩৬ কোটি টাকা। এ খাতে আয় বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ।

এ ছাড়া আয়কর ও ভ্রমণকর খাত থেকে চার মাসে রাজস্ব এসেছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা এবং বেড়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির শর্ত হিসেবে চলতি অর্থবছরে কর-জিডিপি অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। শুধু আইএমএফের ঋণের শর্তের কারণে নয়, অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com