1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

৩৮ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫.০০ পিএম
  • ২৬০ Time View

আগামী বছর তথা ২০২৪ সালে বিভিন্ন ধরনের ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল মোট ১৭টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম সভায় একটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় ১৫টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত ১৫টি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ছয়টি, স্থানীয় সরকার বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের দুটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের টেবিলে উত্থাপিত আরো দুটি প্রস্তাব ক্রয় কমিটির সভায় অনুমোদন করা হয়েছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত প্রস্তাবটি হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ে জিটুজি ভিত্তিতে মোট ৩৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি। এর মধ্যে গ্যাস অয়েল ২৩ লাখ ৪০ হাজার টন, জেট ফুয়েল ৩ লাখ ৭৫ হাজার টন, মোগ্যাস ২ লাখ ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ৭ লাখ ৫০ হাজার টন এবং ৬০ হাজার টন মেরিন ফুয়েল রয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব তেল আমদানি করা হবে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে চতুর্থ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৬ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় কেনা। বিসিআইসির আরেক প্রস্তাবে সৌদি আরব থেকে পঞ্চম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৬ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ১২তম লটে ৩০ হাজার টন টিএসপি সার ১৩৬ কোটি ৫৩ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বিএডিসির রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ১০ম লটে ৪০ হাজার টন ডিএপি সার ২৫১ কোটি ৯৭ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ছয় হাজার টন মসুর ডাল ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। আরেক প্রস্তাবে টিসিবির ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com