1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৩.২৫ পিএম
  • ৩৯৮ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল এলকার গতন শহর নামক স্থানে একটি পাথরবোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষনিক তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চালক ও হেল্পারই আগুন নেভাতে সক্ষম হন বলে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটেছে।

ট্রাক চালক নওগাঁর আনন্দ নগর গ্রামের আকাশ হোসেন জানান, পঞ্চগড় থেকে ট্রাকে পাথরবোঝাই করে নিয়ে নওগাঁ যাচ্ছিলাম। ভোর সাড়ে ৪ টা থেকে পৌনে ৫ টা নাগাদ পুরানাপৈল রেল লাইনের ক্রসিংয়ের অদূরে গতন শহর এলাকায় আসলে সামনে পুরানাপৈল রেল গেট পড়লে ট্রাকের গতি কমিয়ে দেই।

এ সময় ট্রাক চালক যশোরের নাইম হোসেন, বগুড়ার জনি মিয়া, নাটোরের হেলাল উদ্দিনসহ অন্যান্য মটর যানের চালক ও হেল্পাররা জানান, ৮/১০ যুবক এসে ট্রাকে ইটপাটকেল ছুঁড়তে ছুড়তে ট্রাকের কাছে এসে আগুন ধরিয়ে
দিয়েই দ্রæত পালিয়ে যান। তাৎক্ষণিক ট্রাকের চালক ও হেল্পারসহ অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি ও রাস্তার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দূর্বৃত্তর পালিয়ে গেলেও তাদের শনাক্তকরনে পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com