1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সন্ধ্যায় তফসিল ঘোষণা

  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ২.৫৮ পিএম
  • ৩২১ Time View

জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ‘আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন। সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন।’

নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।’

নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে, আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন মনে করে, তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে।’

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচারণা শুরু করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। তবে, এরপর রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com