1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ: আসামীর ৭ বছরের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও তার ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় আসামীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন দিয়ে প্রতিস্থাপিত) পৃথক ৩টি ধারায় আসামীকে এ সাজা দেওয়া হয়েছে। একই ঘটনায় ধর্ষণের মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম শিরু (৫৬) পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার মৃত মসলেম খলিফার ছেলে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা বেগম বলেন, ২০২০ সালের ২৪ আগস্ট সিরাজুল ইসলাম শিরু বাড়িতে একা পেয়ে ভুক্তভোগী ১৭ বছরের ওই কিশোরীকে গলায় ধারালো চাকু ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনার ভিডিও ধারণ করেন রাখেন। কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়া এবং ওই কিশোরী ও তার ছোট ভাইকে খুন করে মরদেহ গুম করার হুমকিও দেন শিরু।

পরে ওই কিশোরীর বিয়ে ঠিক হলে শিরু হবু বরের কাছে ধর্ষণের ভিডিও পাঠিয়ে দেন। এ ঘটনায় কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে যৌন নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে শিরুর নামে পৃথক দুইটি মামলা করেন।

পিপি বলেন, এ ঘটনায় আসামীকে গ্রেফতারের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক প্রক্রিয়ায় সিরাজুল ইসলাম শিরু দোষী সাব্যস্ত হন।

রায় ঘোষণার সময় আসামী শিরু কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালতের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com