1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

যুবদল নেতা ইসহাকের ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ৪১১ Time View

নাশকতার মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিরুদ্ধে একই রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-১ এর বিচারক আশেক ইমাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত বাকি আসামিরা হলেন ইসহাক সরকারের ভাই বিএনপি নেতা ইয়াকুব সরকার, আরমান, আনোয়ার হোসেন রকি, অ্যাডভোকেট রাশেদ, আব্দুর রাজ্জাক মিঠু, পারভেজ, মো. সোহেল ও নাদের।

২০১৩ সালের মে মাসে বংশাল থানায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। মামলায় দোষী সাব্যস্ত করে তাদের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন না। তাদের পলাতক ঘোষণা করে রায় দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর রায় কার্যকর হবে।

এর আগে আলাদা দুই মামলায় ইসহাক সরকারের দুই বছর ও আড়াই বছর করে সাজা হয়। তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com