1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১০.০২ পিএম
  • ২৫৮ Time View

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার পরপরই খিলক্ষেতে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, খিলক্ষেতে আকাশ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ২১ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় ১২টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, দিনেরবেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে।

এদিকে বিএনপি আবারো তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। চলতি অবরোধ মঙ্গলবার ভোর ৬ টায় শেষ হবে। একদিন বাদ দিয়ে বুধ ও বৃহস্পতিবার আবারো এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com