1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পাবনার ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন-ভাঙচুর

  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ৪২৮ Time View

নিজস্ব প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন পাবনার ঈশ্বরদীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ, রেল লাইনে আগুন, ড্রাম ট্রাক ভাঙচুর করেছে অবরোধের সমর্থকরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের রেলগেট এলাকায় বিকট শব্দে পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় রেল লাইনে আগুন ও একটি ড্রাম ট্রাক ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে এবং মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।

এরপর পরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবির, ঈশ্বরদী থানা পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যৌথ অবস্থান নেয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। তিনি জানান, ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ও তদন্ত কর্মকর্তা হাসান বাসির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com