1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রভিডেন্ট ফান্ডের কর কমাবে এনবিআর

  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৯.৪০ এএম
  • ২৯৯ Time View

প্রভিডেন্ট ফান্ডের কর ২৭ দশমিক ৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ-সংক্রান্ত একটি বিধিবিধান (এসআরও) জারির অনুমোদন চেয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি পাঠিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এনবিআর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, শিগগিরই এ-সংক্রান্ত একটি এসআরও জারি করা হবে।

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর কর ১০ থেকে বাড়িয়ে সাড়ে ২৭ শতাংশ করে এনবিআর। এতে কর্মীদের অবসরকালীন সুবিধা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আইনটি বৈষম্যমূলক বলেও অভিযোগ ওঠে। কারণ বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর কর আহরণ করা হলেও সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের আয় করমুক্ত।

সরকারি বা বেসরকারি কোনো খাতের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের জন্য আগে আয়কর দিতে হতো না। ২০১৬ সালের পর থেকে বেসরকারি খাতের বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর হিসেবে ৫ থেকে ১০ শতাংশ কর কেটে রাখা হয়।

অর্থমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এনবিআর জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য গঠিত তহবিলগুলো বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। এটি দেশের মোট সঞ্চয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ তহবিলের আয়ের ওপর অতিরিক্ত কর আরোপ করা হলে কোম্পানিগুলো এ ধরনের তহবিল করতে নিরুৎসাহিত হবে। ফলে বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের আয়ের ওপর অতিরিক্ত কর তাদের ক্ষতিগ্রস্ত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com