1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন কারাগারে

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ৪৭০ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‍্যাব। 

এর আগে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেফতার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আর গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরের দিন তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার একটি আদালত।

এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এছাড়া গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ৬ দিনের রিমান্ডে রয়েছেন।

এদিকে রাজধানীর পল্টন থানায় নাশকতা ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় বুধবার (১ নভেম্বর) মধ্যরাতে গুলশান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি দুজন হলেন: ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া। গ্রেফতারের পরদিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com