1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ, লজ্জা-অপমানে আত্মহত্যার চেষ্টা ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক  রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা সিলেটে ছিনতাইকারীর হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, যে ভাবে গ্রেফতার হলো ছিনতাইকারী বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায় : আলাল দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার SAM-Bond (স্যাম-বন্ড)

বেস্ট হোল্ডিংসের নিলাম শুরু ২০ নভেম্বর

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১.৫৪ পিএম
  • ২৮১ Time View

বুক-বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিডিং বা নিলাম আগামী ২০ নভেম্বর, সোমবার বিকাল ৪ টায় শুরু হবে। এটি ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলবে। এই নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনীয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

এই প্রক্রিয়ায় মাধ্যমে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হবে। আর এই কাট-অফ মূল্যের উপর একটি ছাড় দিয়ে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।

জানা গেছে, বেস্ট হোল্ডিংসের বিডিংয়ে অংশ নিতে আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে কমপক্ষে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে। তবে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ডের ক্ষেত্রে দেড় কোটি টাকা বিনিয়োগ থাকলেই চলবে।

প্রত্যেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে কমপক্ষে ২০ লাখ টাকার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করতে হবে।

আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অবশ্যই আগামী ২০ নভেম্বর বিকাল ৪টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টার মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে বিডিং ফি জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অবশ্যই প্রস্তাবিত শেয়ারের পুরো মূল্য আগাম পরিশোধ করতে হবে।

ইলেকট্রনিক সাব্সক্রিপশন সিস্টেমের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে।

গত ১০ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা’র মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও অনুমোদন করে।  আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

আইপিও থেকে উত্তোলিত অর্থ বিল্ডিং অ্যান্ড সিভিলওয়ার্কস, লাক্সারি কালেকশন প্রকল্পের জন্য মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয়, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করা হবে।

কোম্পানিটির আইপিওর প্রসপেক্টাস সূত্রে জানা গেছে, লো মেরিডিয়ান ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ রয়েছে বেস্ট হোল্ডিংসের। এর মধ্যে ভালুকা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা ভালুকা রিসোর্ট। বেস্ট হোল্ডিং নোয়াখালি প্রকল্পের পরিচালিত হচ্ছে বড় আকারের পোল্ট্রি খামার। বিনিয়োগ রয়েছে ধামসুর ইকনোমিক জোনে।

বিএসইসির তথ্য অনুসারে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৪ পয়সা। আর আগের পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ছিল ৯৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩  তারিখে পুনমূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৩৪ পয়সা। আর পুনমূল্যায়ন ছাড়া এনএভিপিএস ছিল ৩২ টাকা ২৬ পয়সা।

উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।

বেস্ট হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com