1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

ঢাকায় মহাসমাবেশে মন্ত্রী গাজীর নেতৃত্বে লাখো সমর্থেকের শো-ডাউন মিছিল

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১০.৪০ পিএম
  • ৩৭৩ Time View

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে লাখো সমর্থকের বিশাল শোডাউন মিছিল নিয়ে মহাসমাবেশে যোগদান করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি।

শনিবার (৪ নভেম্বর) ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মহাসমাবেশ সফল করতে  রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগদান করে।

এ মহাসমাবেশ কে কেন্দ্র করে  সকাল থেকেই রূপগঞ্জের পূর্বাচল তিনশ ফিট সড়ক, ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকা সহ  বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে বাসসহ নানা যানবাহনে করে ঢাকার মহাসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা গাজী,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,আওমলীগ নেতা জাকিবুর রহমান জুয়েল, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, যুবলীগ নেতা মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com