1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬.৩১ পিএম
  • ৩৭৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ লাইনস এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি  বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনস এ এসে শেষ হয়। পরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।

পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম  আব্দুর রহিম পাকন, জেলা আ.লীগের সভাপতি রেজাউর রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ.লীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রানা‌ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা।

এসময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। পুলিশ এক্ষেত্রে শতভাগ সফল হয়েছে।

বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং অনেক কমেছে। এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কাজ করতে হবে।

পরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তার হাতে কেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com