বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিউনিটি ব্যাংক ও ‘আমরা নারী’র ক্যান্সার সচেতনতা সেমিনার রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ

পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার আটঘরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা দেবোত্তর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রাজশাহী বেতার ও বিটিভি’র নিবন্ধিত গীতিকার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল মাস্টারের পিতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লা (৭৫) শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার সময়  ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

শনিবার (৪ নভেম্বর) সকাল এগারোটার সময় আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহারুল ইসলাম, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আওরঙ্গ জেব বাবলু, আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে রামচন্দ্রপুর ও ভজেন্দ্রপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS