1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে বৈঠকে ইসি

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২.১৯ পিএম
  • ৩৪৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। শনিবার সকালে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের নেতারা এ বৈঠকে অংশ নিয়েছেন।

দুই ধাপের এই বৈঠকে বিকেলে ১৪টি রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাবে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত আছেন।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দেয় ইসি।

যদিও বিএনপিকে দেয়া চিঠি তাদের কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারের উপরই পড়ে ছিল। এখন পর্যন্ত কোনো নেতা তা হাতে পেয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিএনপি বিকেলের সংলাপে আসবে- এমন নিশ্চয়তাও পাওয়া যায়নি দলটির পক্ষ থেকে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় ইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com