সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান

পাবনা সদর উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের লাশ উদ্ধার

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের ধারণা- পূর্ব শত্রুতার জেরে কেউ হত্যা করে থাকতে পারে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টর স্কুল এন্ড কলেজের পেছনে অফিসার্স কলোনীর পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলি মৃত আব্দুল হাকিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মোশাররফ হোসেন বলেন, গত রাত ১টার দিকে অফিসার্স কলোনীর পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিল। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা মরদেহ টের পেয়ে পরিবারকে খবর দেয়। এসময় নিহতের পরিবারের সদস্যরা গিয়ে পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

এবিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS