রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীবকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ আসামী আটক ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুয়াডাঙ্গায় গণসংযোগে মাসুদ পারভেজ রাসেল মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: রাসেল ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

অক্টোবরে রপ্তানি আয়ে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

ডলার–সংকটের এই সময়ে পণ্য রপ্তানি কমে গেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ৩৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৪ শতাংশ কম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই–অক্টোবর) সময়ে ১ হাজার ৭৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চার মাসের এই রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫২ শতাংশ বেশি।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বড় খাতের মধ্যে তৈরি পোশাক ছাড়া অন্য সব খাতের রপ্তানি কমে গেছে। এর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য; চামড়া ও চামড়াজাত পণ্য; পাট ও পাটজাত পণ্য; কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।

অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৪৭৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে ৫ দশমিক ৯৫ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS