1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অবরোধে দুধের বাজারে ধস, ৫৫ টাকার দুধ বিক্রি হচ্ছে ২৫টাকায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭.৩৪ পিএম
  • ৩৩৯ Time View

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের প্রভাব পড়েছে দুইশ’ বছরের প্রাচীণ দুধের বাজারে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দইসহ রকমারী মিষ্টান্ন সামগ্রী তৈরীর কারখানাগুলোতে উৎপাদন একেবারেই কমে গেছে। তাই এরইমধ্যে স্থানীয় বাজারে দুধের দাম কেজি প্রতি অর্ধেকে নেমেছে। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এলাকার খামারীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) অবরোধের তৃতীয় দিনে শহরের রেজিস্ট্রি অফিস ও পৌর শিশু পার্কে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দুধের বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

জানা যায়, এই উপজেলার ২শ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ দুধের বাজারে গড়ে প্রতিদিন প্রায় চারশ’ মণের অধিক দুধ বিক্রি হয়ে থাকে। শেরপুর, ধুনট, নন্দীগ্রাম এমনকি সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার উল্লাপাড়া থেকেও খামারী ও ছোট-বড় ব্যবসায়ীরা নিয়মিত এখানে দুধ বিক্রি করতে আসেন।

স্থানীয় লোকজন জানান, এ উপজেলায় ছোট-বড় প্রায় তিন শতাধিক দই মিষ্টির কারখানা রয়েছে। এর মধ্যে অন্তত ২৫-৩০টি কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে দই তৈরি করা হয়। রয়েছে বড় ধরনের বেশ কয়েকটি  হোটেলও। এছাড়া স্পেশাল, সাধারণ, পাতলা দইয়ের জন্য খ্যাত এ উপজেলা। পাশাপাশি তৈরি করা হয় নানা ধরনের মিষ্টান্ন সামগ্রী। যা চলে যায় সারাদেশের বিভিন্ন স্থানে। এসব কারণে এই উপজেলায় প্রতিদিন বিপুল পরিমাণে দুধের চাহিদা রয়েছে। সে হিসেবে বিক্রেতা, ব্যাপারী ও খামারীরা দুধের আমদানী ঘটিয়ে থাকেন। অন্য বাজারের চেয়ে এখানে দামও ভাল পান তারা। কিন্তু  টানা অবরোধের কারণে টানা তিনদিন ধরে দুধের বাজার পড়ে গেছে।

একাধিক দুধ বিক্রেতা জানান, অবরোধের কারণে দই ও মিষ্টির ব্যবসায়ীরা উৎপাদন অনেক কমিয়ে দিয়েছেন। আগের মত আর দুধ কিনছেন না তারা।

গত সোমবার ( ৩০ অক্টোবর) প্রতি কেজি দুধ ৫৫-৬০ টাকা দরে বিক্রি করেছেন তারা। কিন্তু মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে অবরোধ শুরু হওয়ায় একই দুধ প্রায় অর্ধেকে নেমে আসে। বৃহস্পতিবার সকালের দিকে এই দর নেমে আসে ২৫-৩০ টাকা কেজি দরে। এভাবে অবরোধ চলতে থাকলে দুধের বাজার কোথায় গিয়ে যে দাঁড়াবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com