1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদার করতে জেকে লাইফস্টাইলে নতুন তিন নিয়োগ জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক গত বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা -আসাদুল হাবিব দুলু ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

বাড্ডায় অবরোধের আগুনে পুড়ল বাস

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৯.০৮ পিএম
  • ৩১২ Time View

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় অবরোধকারীরা।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে মোট আটটি আগুনের খবর পেয়েছে তারা। এর মধ্যে ঢাকা সিটিতে দুটি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভার) দুটি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি) দুটি, রাজশাহী বিভাগ (বগুড়া) একটি, রংপুর বিভাগে (পার্বতিপুর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাসএকটি লরি, একটি ট্রাক, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অবরোধকারীরা।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একইদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এদিন বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, প্রধান বিচারপতির বাসভবন ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ ছাড়া এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বিএনপি নেতাকর্মীরা। এর পরদিন ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালন করে তারা। ওইদিন হরতাল শেষে সন্ধ্যায় আবারও ৩১ অক্টোবর থেকে টানা তিনদিনের অবরোধের ঘোষণা দেয় বিএনপি।

অবরোধের প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালেই দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে অবরোধ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকেও এলো অগ্নিসন্ত্রাসের খবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com