বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

সংসদ নির্বাচনে ইসিকে সহায়তার আশ্বাস প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় বিচারকরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে প্রধান বিচারপতির সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন।

এ সময় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তার আবেদন করেন।

বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় নিম্ন আদালত বন্ধ থাকবে। সে সময় বিচার কাজ কীভাবে চলবে তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। তবে তফসিল বিষয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি।

এদিকে বুধবার (১ নভেম্বর) থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠকে বসলো।

এছাড়া আগামী রোববার (৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ইসির বৈঠকের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS