1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ কর্মসূচী

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৪.১৮ পিএম
  • ২৭৩ Time View

স্টাফ রিপোর্টারঃ সারাদেশে বিএনপি ও জামাতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার সকাল ৭ টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে এশিয়ান বাইপাস সড়কের উপজেলার লালমাটি এলাকায় নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন। 

কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মশিউর রহমান রনি, হাজ্বী সেলিম, প্রিন্স, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম ভুইয়া, রফিক, জিন্নত আলী, অ্যাড. আলম, অ্যাড. সাত্তার, রফিক ভুইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, ইসমাইল, মামুন, আসাদ ফকির, রুবেল প্রমূখ।

এসময় বিএনপি নেতাকর্মীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয়দিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ পৌছাঁলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com