রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুয়াডাঙ্গায় গণসংযোগে মাসুদ পারভেজ রাসেল মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: রাসেল ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি সঠিক শিক্ষক প্রশিক্ষণ: তারেক রহমান কুমিল্লা টিক্কাচর গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভৈরবে ট্রেন দুর্ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের তদন্ত টিম

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৩০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গঠিত তদন্ত কমিটির সদস্যরা তদন্তের জন্য রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। 

আজ সোমবার দুপুরে কমিটির সদস্য সচিব, সহকারি পরিচালক মো. মাসুদ সরদারের নেতৃত্বে তিন সদস্যের টিমটি ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন।

পরে তারা ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া এবং স্টেশন মাস্টার গ্রেড-৪ (সিগন্যাল) জহুরুন্নেছার সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের লিখিত জবানবান্দি গ্রহণ করেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, স্মরণকালের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং মানবিক বিপর্যেয় শুরু থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ করেন। এবং লাইন থেকে সবশেষ বগিটি উদ্ধার পর্যন্ত তারা কাজ করেন।

এই ঘটনা তদন্তে পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপ্তর, ঢাকাকে প্রধান এবং তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে। সেই কমিটির তিন সদস্য আজ তার নেতৃত্বে তদন্ত কাজ করতে এসেছেন। 

দীর্ঘ সময় তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। এই তদন্ত প্রতিবেদন তারা কমিটির কাছে সত্বর জমা করবেন।

প্রসঙ্গত: ২৩ অক্টোবর সোমবার বিকাল ৪টার দিকে ভৈরব থেকে ছেঁড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার পূর্বেই ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহি ট্রেন স্টেশনে ঢুকার সময় এগার সিন্ধুর ট্রেনটির পিছনে ধাক্কা দেয়। এতে করে দুটি বগী চুর্ণবিচুর্ণ হয়ে লাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় ১৮জন নিহতসহ গুরুতর আহত হয় কমপক্ষে শতাধিক যাত্রী। 

মালবাহি ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে তাৎক্ষণিক জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে ওই ট্রেনটির চালক, সহকারি চালক ও পরিচালক (গার্ড) কে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে গঠন করে তিনটি তদন্ত টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS