1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ভৈরবে আ.লীগের শান্তি সমাবেশ

  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ৩১৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ভৈরবে শান্তি সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। আজ ২৯ অক্টোবর রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় পাদদেশে এই সভার আয়োজন করা হয়।

এর আগে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, রাজপথ ছাড়িনাই শেখ হাসিনার ভয় নাই- স্লোগানে স্লোগানে মিছিল শেষে ভৈরব দুর্জয় মোড়ে গিয়ে জমায়েত হতে থাকে।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, তালাওয়াত হোসেন বাবলা, অহিদ উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম আর সোহেল, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আলামিন সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ,পৌর ছাত্র লীগের সভাপতি ছালেম রহমান মিকদাত, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন   উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। বিএনপি নেতাকর্মীদের কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com