1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ছাত্রীকে যৌন হয়রানীর মামলায় মাদরাসা শিক্ষকের জেল-জরিমানা

  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ২.৫১ পিএম
  • ৪০৫ Time View

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ডাংগাপাড়া মহিলা মাদরাসার এক ছাত্রীকে যৌন হয়রানীর মামলায় মাদরাসার শিক্ষককে তিন বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আজ রোববার (২৯ অক্টোবর) এই আদেশ দেন। জরিমানার অর্থ যৌন হয়রানীর শিকার ছাত্রীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ নভেম্বর মাদরাসার ছাত্রীরা যোহরের নামাজ পড়তে গেলে এই সুযোগে উক্ত ছাত্রীকে পড়নের লুঙ্গি খুলে শিক্ষক আব্দুস সালাম (৩৮) বিভিন্ন খারাপ অঙ্গাভঙ্গি করেন ও এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। নির্যাতনের শিকার ছাত্রীর বাবা সাপাহার থানায় অভিযোগ করলে এসআই মনিরুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি মাসের ২২ অক্টোবর যুক্তিতর্ক শোনেন।

আজ আসামীর উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে এ্যাড. মকবুল হোসেন এবং আসামী পক্ষে এ্যাড. আবু জাইদ মো. রফিকুল আলম রফিক পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com