বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সেবার ধীরগতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২১১ Time View

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সমাবেশ।

গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই দলকে তাদের প্রস্তাবিত দুই জায়গায় সমাবেশের এই অনুমতি দেয়।

তবে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তারা মোবাইল এবং ইন্টারনেট (টুজি ও থ্রিজি) কানেকশন পাচ্ছেন না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার কিংবা শেয়ার করতে পারছেন না। এমনকি আত্মীয় স্বজন কিংবা সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।

ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সংবাদ প্রচারে বিঘ্ন ঘটছে বলে একাধিক গণমাধ্যম কর্মীরা অভিযোগ জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এর আগে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছিলেন, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS