1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন

রূপগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১১.২৫ পিএম
  • ৩৩৬ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়  ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পূর্ব গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পালন করা হয়।

নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাহবুব আলম  প্রিয়’র সঞ্চালনায় কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলামিস্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সোশ্যাল ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব লায়ন মির আব্দুল আলিম।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জায়েদ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া জেনারেল হাসপাতালের পরিচালক মাওলানা আবু সাঈদ, ডাক্তার রহমত আলী, হাসপাতালে টেকনিশিয়ান কাইমা আক্তার, শারমিন আক্তার, যুবলীগ মোস্তফা আল হোসেন রাসেল, নেতা সোশ্যাল ফাউন্ডেশন এর সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।

সোশ্যাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে রূপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার মুমূর্ষ রোগীদের মাঝে বিনামূল্যে রক্তদান, বিনামূলের রক্তের গ্রুপ নির্ণয়, নিরীহ ও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করাসহ নানা কাজ করায় সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

পরে অতিথি বৃন্দ ও ফাউন্ডেশন এর সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com