1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে যৌথ অভিযানে ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড

  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১১.০৮ এএম
  • ৩১৯ Time View

বরিশাল অফিস: সারাদেশে ইলিশের নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই বাংলাদেশ সরকারের এমন নীতিমালা বাস্তবায়নের লক্ষে কাজ করতে যাচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল।

বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) বরিশাল মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন তেতুলিয়া নদীর চন্দ্রমোহন,দূর্গাপাশা, কালাবদর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা  লেঃ বিএন  এইচ এম এম হারুন-অর-রশীদ জানান , ইলিশ নিষেধাজ্ঞা  অভিযানে ২০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মোঃ নাসিরউদ্দীন, সহকারী পরিচালক মৎস্য বিভাগ, বরিশাল এবং লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরিশাল এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

এছাড়াও আটককৃত জেলেদের নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতে  মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ০১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com