1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভৈরবে মানবপাচার মামলায় গণ অধিকার পরিষদ নেতা সামছুল মামুন গ্রেফতার ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলপথ বিভাগের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৩.৫৬ পিএম
  • ২৯০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্তদল।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭ সদস্যের পরিদর্শন কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ বলেন, দূর্ঘটনার পর মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির অংশ হিসেবে আজ আমরা দূর্ঘটনাস্থলে পরিদর্শনে আসি। আমরা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ করার পর এর সাথে যারা জড়িত আমরা তাদের বক্তব্য গ্রহণ করব। প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা করেই

আমরা প্রতিবেদন প্রস্তুত করব। যথাসময়েই তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমাম, সদস্য হিসেবে ছিলেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) সাহাদুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ দাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com