1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাবনার সাঁথিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবক কারাগারে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ২.৩২ পিএম
  • ৪৪০ Time View

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরীফ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার স্বরূপ গ্রামে এ ঘটনা ঘটে।

শরীফ হোসেন সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এসময় শরীফ হোসেন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেন। এরপর যুবককে পুলিশ গ্রেফতার দেখায়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠান হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com