1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ, পাল্টে যাচ্ছে মহাসড়কের চিত্র: যানজট, দূর্ঘটনা কমেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ৪০৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের চিত্র এখন পাল্টে যাচ্ছে। উন্নত করা হচ্ছে ২ লেনের এ মহাসড়ক ৪ লেনে। ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে একাধিক সেতু ও আন্ডারপাস । এ মহাসড়কে এসব চালুর মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সেইসাথে মানুষের ভোগান্তি কমবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকার উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক দিয়ে ১৬ থেকে ২১ হাজার যানবাহন নিয়মিত চলাচল করে প্রতিদিন। গুরুত্বপূর্ণ এ মহাসড়ক ২ লেনের হওয়ায় প্রায়ই যানজট লেগেই থাকতো, যাত্রীদের ভোগান্তি এবং মাঝে মধ্যেই ঘটতো ছোট বড় দূর্ঘটনা। উত্তরাঞ্চলের মহাসড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে সাসেক ২ প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ২ লেনের মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

এরমধ্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে জেলার চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক রয়েছে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ নলকা সেতুসহ রয়েছে বেশ কয়েকটি সেতু ও ওভারপাস। প্রায় ২১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ১০ টি সেতু ও ১টি ওভারপাস উদ্বোধন হতে যাচ্ছে। এ মহাসড়কে বিভিন্ন যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

এ মহাসড়কে দূরপাল্লার একাধিক বাসচালক জানান, ২ লেন মহাসড়ক এখন ৪ লেনে উন্নতি করায় যানজট, যাত্রীদের ভোগান্তিসহ দুর্ঘটনার হার কমেছে। এ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা জানান, বর্তমান সরকারের সড়ক ব্যবস্থাপনার এমন উন্নয়ন আগে দেখিনি এবং সড়ক যোগাযোগ উন্নতি হওয়ায় দূর্ভোগ কমেছে।

পাবনা সদরের বাসিন্দা আলম হোসেন বলেন, আমি ব্যবসায়িক কাজে মাসে ৩/৪ বার ঢাকায় যাতায়াত করি। আসার পথে এলেঙ্গা পর্যন্ত দ্রুত সময়ে পৌঁছাতে পারি। তবে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানজট হয়। তাই সড়কটি বাস্তবায়িত হলে আমার মতো যাত্রীদের সময় অনেকটা বেঁচে যাবে। স্বস্তিতে যাতায়াত করতে পারবো।

এ বিষয়ে সাসেক ২ প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুল আলম সাংবাদিকদের বলেন, সেতু ও ওভারপাস নির্মিত হওয়ায় জনদূর্ভোগ কমছে। মহাসড়কে যোগাযোগ ব্যবস্থার আরো পরিবর্তন হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com